বিয়ে পরবর্তী প্রথম বছরটি যে কেবল রোমান্স আর হানিমুনের ছবিতে ভরা থাকে না, তা আগে থেকে কেউ বলে দেয় না। এই সময়েই মানুষ আবিষ্কার করে যে, যাকে সে ভালোবাসে, সে হয়তো টুথপেস্টের টিউবটি মাঝখান থেকে চেপে ধরে, ভেজা তোয়ালে বিছানায় ফেলে রাখে, কিংবা রাত ১টার সময় আড্ডা শুরু করাকে একদম স্বাভাবিক বিষয় বলে মনে করে!